আমাদেরবাংলাদেশ ডেস্ক।।কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে, তাকে জেল হাজতে প্রেরণ করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবক মোঃ সাগর (২২) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি।জানা গেছে, মোঃ সাগর পার্শ্ববর্তী বাড়ির দুই সন্তানের জননীর গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে মঙ্গলবার চৌদ্দগ্রাম থানায় সাগরকে আসামি করে মামলা করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত