নিজস্ব প্রতিবেদক।। সাভারে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে মোট পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আটক দুই যুবককে আদালতে পাঠায় পুলিশ।এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সাভারের সামাইর এলাকায় এ ঘটনার ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা সদর থানার বাবলাবনা গ্রামের মইনুল ইসলামের ছেলে রাজু আলী (৩৫) ও একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ আলী (২০)।
ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ও অভিযুক্তদের অন্যের বাসায় কাজ করার সুবাদে পরিচয় হয়। এই পরিচয়ের সুবাদে অভিযুক্তরা তাদের ভাড়া বাসা সাভারে প্রায়ই বেড়াতে আসতে বলেন ভুক্তভোগী ও নারীকে। তবে কাজের চাপে তিনি আসতে পারেন নাই। গতকাল শুক্রবার হওয়ায় রাজু তাকে সাভারে বেড়াতে আসার জন্য জোর অনুরোধ করে। অনুরোধের এক পর্যায়ে তিনি রাজি হয়ে তাদের বাসায় আসেন। আসার কিছুক্ষণ পড়েই তাকে কুপ্রস্তাব দেন তারা। রাজি না হওয়ায় দুপুরে তাকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার করার চেষ্টা করলে রাজু ধারালো ব্লেড দিয়ে গলায় রক্তাক্ত জখম করে। পরে রক্ত দেখে অভিযুক্তদের ধাক্কা দিয়ে চিৎকার করে ঘর থেকে বাহির হন। এসময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।