চরফ্যাশনে তিন জেলের কারাদন্ড, ট্রলার ও জাল জব্দ
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
-
১১৫
বার দেখা হয়েছে

চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। মা ইলিশ সংরক্ষণের অভিযানে ভোলার চরফ্যাশনে ৩ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ শনিবার ১৭ অক্টোবর বিকালে তিন জেলেকে ১ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার মিটার জালসহ ৩টি ট্রলার জব্দ করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে রাত ১২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৭ টি ভ্রাম্যমাণ আদালত ও ৬ টি অভিযান পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট চরফ্যাশন মেঘনা ও তেতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। এসময় নদিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা’ ইলিশ শিকার করায় চরফ্যাশন উপজেলা থেকে ৩ জেলের ১ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার মিটার জালসহ ৩টি ট্রলার জব্দ করা হয়।
চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস নদীতে মা ইলিশ শিকারের খবরে অভিযান পরিচালনার পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নুরাবাদ গ্রামের ইউনুস (৩৫), সাকিল (১৯), ফয়সাল (১৮) এই ৩ জেলেকে ১ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার মিটার জালসহ ৩টি ট্রলার জব্দ করা হয়।
Please Share This Post in Your Social Media