আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের আজকের এই দিনে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, ঢাকা, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসব অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের ‘ম্যুরাল’ উন্মোচন ও ‘শহীদ শেখ রাসেল ভবন’ উদ্বোধন করেন।