নিজস্ব প্রতিবেদক ।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অঙ্গীকার অনুযায়ী প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রচেষ্টা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সেবা প্রদানের প্রাচীনতম প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদকে শক্তিশালী কার্যকর সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়টি চলে আসে সরকারের অন্যতম প্রধান বিবেচনায়।
অনুভূত হয় যে, দায়িত্ব প্রদান নয় তা বাস্তবায়নে দিতে হবে ক্ষমতা ও আর্থিক স্বাধীনতা এবং তার জন্য প্রয়োজন পরিষদের সক্ষমতা বৃদ্ধি ও জনগণের বাস্তব অংশগ্রহণ নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় আশুলিয়ায় এলজিএসপি-৩ মাঠ পর্যায়ের পরিদর্শন করেছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ধামসোনা ইউনিয়ন পরিষদের হলরুমে এ পরিদর্শন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়,গত পাঁচ বছরের রেভিনিউ আয়ের মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে ৮,১১,০৪৪১ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৮,১২, ৫২৯২ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ১৪,৬০, ৬০৪৫ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৩১,৮০,৪১৮৯ কোটি টাকা এবং চলতি অর্থবছরে প্রায় ২৯,৬৮,৯০৫১ কোটি টাকা।
অন্যদিকে এলজিএসপি-৩ এর স্কিম আওতায় রাস্তা যোগাযোগে ১৯-২০ অর্থবছরে প্রায় ২২ টি নতুন স্কিম, স্বাস্থ্যখাতে ৩ টি, স্যানিটাইজেশনে ১ টি, শিক্ষাখাতে ৩ টি, কৃষিখাতে ১ টি, প্রাকৃতিক সম্পদের খাতে ১টি সহ মোট ৩৪ টি স্কিম পরিচালিত হয়।
সভায় এলজিএসপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্যচিত্র তুলে ধরা হয়।
এসময় নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণসহ নানা ধরনের উন্নয়নের পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধামসোনা উইনিয়নের সচিব আমীন হোসেন,১নং ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ,২নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কুদ্দুস,৩নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান,৪নং ওয়ার্ডের মেম্বার আঃ কাদের দেওয়ান,৫নং ওয়ার্ডের মেম্বার মমতাজ উদ্দিন,৬নং ওয়ার্ডের মেম্বার আবু সাদেক ভুঁইয়া,৭নং ওয়ার্ডের মেম্বার মইনুল ইসলাম ভুঁইয়া,
৮নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ হারুন অর রশিদ,৯নং ওয়ার্ডের মেম্বার শফি উদ্দিন,১,২,৩ সংরক্ষিত সদস্য রেহেনা পারভীন,৪,৫,৬ সংরক্ষিত সদস্য মোছা: লিমা আক্তার,৭৮৯ সংরক্ষিত সদস্য মোছা: রাশিদা বেগম, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটরগণের ঢাকা,বগুড়া,পাবনা,মাদারীপুর,রাজবাড়ী,কিশোরগঞ্জ,নওগাঁ জেলার অফিসারগন।
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম রাজু