নবীগঞ্জ থানায় কর্মরত অবস্থা পদোন্নতি পেয়ে ওসি (তদন্ত) হলেন আমিনুল ইসলাম
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
-
১৫৭
বার দেখা হয়েছে

সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।।
নবীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় ওসি (অপারেশন) থেকে পদোন্নতি পেয়ে ওসি (তদন্ত) হলেন মোঃ আমিনুল ইসলাম।
গত ২১ অক্টোবর থেকে তিনি নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। জানাযায়, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতিসন্তান মোঃ আমিনুল ইসলাম।
তিনি ২০১৩- ২০১৬ইং পর্যন্ত মৌলভীবাজার সদর থানায় সেকেন্ড অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সুনামগঞ্জ ডিবিতে সাব ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন। পদোন্নতী পেয়ে ইন্সপেক্টর হয়ে গত ৩ ডিসেম্বর ২০১৯ নবীগঞ্জ থানায় ওসি (অপারেশন) হিসেবে যোগদান করেন।
গত ২১ অক্টোবর নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ মাধবপুর পুলিশ ফাঁড়িতে বদলি হলে মোঃ আমিনুল ইসলাম নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, নবীগঞ্জ থানায় ওসি (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে তিনি নবীগঞ্জে দাঙ্গা, হাঙ্গামা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং করোনা মহামারিতে নিরলস পরিশ্রম করেছেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media