মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
-
১৫৪
বার দেখা হয়েছে

আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২০ এর পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যুগের সাথে তাল মিলিয়ে সুন্দর জীবন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সহজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ফজলুল আলী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আজিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
Please Share This Post in Your Social Media