গাঁজা বিক্রি বন্ধ রাখতে বলায় ২ যুবককে পিঠিয়ে আহত
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
-
১১২
বার দেখা হয়েছে

চরফ্যাসন সংবাদদাতা।। গাঁজা বিক্রি করতে নিষেধ করায় দুই যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে। চরফ্যাসন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের কালা নামের এক ব্যক্তিকে গাঁজা বিক্রিতে বাঁধা দেয়ায় একই এলাকার আলাউদ্দিন ও শাহাবুদ্দিন নামের যুবক কে পিঠিয়ে আহত করে বলে ভুক্তভোগী অভিযোগ করেন। আবুবকরপুর ইউনিয়নে মঙ্গলবার (২৭অক্টোবর) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
আহতদের চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুলার হাট থানায় আহত ওই দুই যুবকের পিতা বাদী হয়ে হামলাকারি কালা সহ ৫ জন কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
আহত আলাউদ্দীন জানান, তারা ২ ভাই প্রতিদিনের মতো মুখারবান্দা গ্রেজে মেকানিক্যাল কাজের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
এসময় বক্তার বাড়ীর দরজার মসজিদের সামনে আসলে হঠাৎ করে তাদের গতিরোধ করে কালা তার ছেলে মিজাব ও স্ত্রী হিরি বেগম।
কিছু বুঝে উঠার আগেই আলাউদ্দিন কে মাথায় ও শরীরে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারধর ও রক্তাক্ত জখম করে। এ সময় তার ভাই শাহাবুদ্দিন তাকে বাচাতে এগিয়ে এলে তাকে ও মারধর রক্তা ফোলা জখম করা হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, অভিযোগের আলোকে তদন্ত প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media