আমাদেরবাংলাদেশ ডেক্স ঃ ২৭তম বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিয়াম ফাউন্ডেশনে ব্যাচের সদস্যদের অনুষ্ঠিত এক সম্মেলিনে দুই বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
২৭তম বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এব্যাপারে নবনির্বাচিত ২৭তম বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক গণমাধ্যমকে জানিয়েছেন তাদের উপর অর্পিত দায়িত্ব তারা সুষ্ঠুভাবে পালনের চেষ্টা করবেন।