লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার গেইটের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে ১০হাজার পিচ ইয়াবাসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক বিক্রেতা কোম্পানীগঞ্জ রামপুর হাজ্বী ফিরোজ আলমের পুত্র মোহাম্মদ সোহেল (৪২)।
জানা যায়, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে একটি পুলিশি টিম মাইক্রোবাস থামিয়ে তল্লাসী চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।
ওসি জাকের হোসেন মাহামুদ আরো বলেন, প্রতিদিন আমাদের থানা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। তারই অংশ হিসেবে গতকাল রাত ১০টায় এসআই নুরুন্নবীর নেতৃত্বে একটি টিম থানা বাউন্ডারী গেইটের সামনে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ১০হাজার পিচ ইয়াবাসহ সোহেলকে আটক করা হয়। মাদক বিক্রেতাদের কোন প্রকার ছাড় নেই। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।