- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
-
১০৩
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জে আন্তঃজেলা ইয়াবা পাচারকারী গ্রুপের দুই সদস্য ইয়াবাসহ আটক করেছে সুনামগঞ্জ জেলা মদাকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৭শ ৫৭ পিচ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী গ্রুপের দুই সদস্য আব্দুল কাদির(৪২) ও সাইফুল ইসলাম (৪৪) কে আটক করেছে জেলা মদাকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সুনামগঞ্জ র্যাব-৯ এর সদস্যরা।
সোমবার রাতে জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী সীমান্তের বাগলি বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যাবসায়ী আব্দুল কাদির জেলার মধ্যনগর থানার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা গ্রামের মোঃ দুলা মিয়ার ছেলে এবং সাইফুল ইসলাম একই গ্রামের মোঃ আমান আলীর ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান ও র্যাব-০৯, সুনামগঞ্জের কম্পানি কমান্ডার, লেফ্টেনেন্ড কমান্ডার ফয়সাল আহামদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাগলী বাজার এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে ২ হাজার ৭ শ ৫৭ পিচ ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। এবং তাদের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও পরিবহন এর অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯ এর উপধারা (১) এর দফা (খ) লঙ্ঘনের অপরাধে ধারা ৩৬(১) এর সারণি ১০(খ) মোতাবেক তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সুনামগঞ্জের সহকারী পরিচালক সাজেদুল হাসান।
তিনি জানান, আটককৃত আসামীদের আন্তঃজেলা মাদক পাচারকারী গ্রুপের সদস্য। জিজ্ঞাসাবাদে তারা ভারত সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম থেকে ইয়াবার চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করে বলে জানায়। মাদক নির্মূলে আমাদের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”
Please Share This Post in Your Social Media