নবীগঞ্জে বাল্যবিবাহ করায় জেল জরিমানা
- প্রকাশের সয়ম :
শনিবার, ৭ নভেম্বর, ২০২০
-
১১৯
বার দেখা হয়েছে

সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।। নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামে বাল্য বিবাহ হওয়ার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন অভিযান পরিচালনা করেন।জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রধান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছলে পরে কনের বাবা মা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।বরের দুলাভাই নেপাল দাসকে ঘটনাস্থলে পেয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বরের নাম হলো হৃদয়, কনে নাম তন্বী (১৩)।সার্বিক সহায়তায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,১নং ইউনিয়ন চেয়ারম্যান ও নবীগঞ্জ থানার এস আই ফারুকসহ একদল পুলিশ ও গ্রাম পুলিশ। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন,মেয়ের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বলা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media