নিজস্ব প্রতিবেদক।। জয়পুরহাট শহরে ডান্স গ্রুপের অন্তরালে তরুণীদের ব্লাক মেইল করে দেহ ব্যবসার অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব।
গতকাল শনিবার মধ্যে রাতে শহরের প্রফেসর পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ৩ তরুণীকে উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন জয়পুরহাট পৌর শহরের তাঁতিপাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু আক্তার গুলশান মোড় মহল্লার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মেদ এবং তার স্ত্রী মৌসুমি আক্তার।
র্
যা ব-৫ জয়পুরহাট ক্যাম্পরে কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন থেকে সুন্দরী তরুণীদের নিয়ে একটি ডান্সগ্রুপের অন্তরালে দেহ ব্যবসায় চালিয়ে আসছিল সুমনসহ প্রতারক চক্রের সদস্যরা।
ডান্স করার সময় তরুণীদের ভয় ভীতি দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে দেহ ব্যবসায় বাধ্য করে আসছিল।
এমন তথ্যের ভিত্তিতে শহরের প্রফেসর পাড়ায় অভিযান চালিয়ে ৩ তরুণীকে উদ্ধার, ৬টি ভিডিও ধারণের মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।
আরএইচ/আমাদেরবাংলাদেশ.কম