নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় সাতশত বাসাবাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষেএসময় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগ কাজে ব্যবহৃত পাইপ, চুলা ও ফিটিংস সামগ্রী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নরসিংহপুর, উত্তর ধনাইদ, ইউসুফ মার্কেট ও সিন সিন গার্মেন্টস এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন মোঃ আনোয়ার হোসেন ও মোঃ লিখন। তারা উভয়ে কুটুমবাড়ি রেষ্টুরেন্টের কর্মচারী।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জব্দকৃত পাইপ
এলাকাবাসী জানায়, বিভিন্ন সময়ে মোটা অংকের টাকার বিনিময়ে এক শ্রেনির অসাধু লোকজন এ গ্যাস সংযোগ দেয়। অভিযানের মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করে অবৈধ সকল সংযোগগুলো বৈধতার আওতার দাবিও জানান এলাকাবাসী।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ/আমাদেরবাংলাদেশ.কম