নবীগঞ্জে দোকানঘরে দূর্বৃত্তের আগুন থানায় অভিযোগ
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
-
১২৯
বার দেখা হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮ নং সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের শেখ ছাদির মিয়ার দোকান ঘরে বিদ্যুৎ মিটারে কাপড় দিয়ে আগুন দেয় দূর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাতে শেখ ছাদির মিয়া যখন স্ত্রী-সন্তানদের নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই রাত সাড়ে ১২ টার দিকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় তার দোকান ঘরের বিদ্যুৎ মিটারে। আদিত্যপুর গ্রামেই নিজ দোকানের পিছনে বসত ঘরে ছেলে/মেয়ে এবং স্ত্রী নিয়ে বসবাস করেন শেখ ছাদির মিয়া (৬৮) নামের ক্ষুদ্র ব্যবসায়ী।
অভিযোগ সুত্রে জানা যায়,দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় তার দোকান ঘরের বিদ্যুৎ মিটারে কাপড় দিয়ে। রাতে হঠাৎ করে আগুনের দাউ দাউ করে জ্বলে উঠতে দেখে আশেপাশের লোকজন সুর চিৎকার শুরু করে।আগুনের লেলিহান দেখে প্রতিবেশীরা তাদের কে ঘর থেকে উদ্ধার করেন। উৎসুক জনতা বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হন নি। ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ থানার এস আই অমিতাভ ও একদল ফোর্স। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/রাফি
Please Share This Post in Your Social Media