বিশ্বম্ভরপুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন”অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
-
১১৫
বার দেখা হয়েছে

কামাল হোসেন,সুনামগঞ্জ থেকে।। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় নমুনা শস্য কর্তন এবং মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশ্বম্ভরপুরের আয়োজনে।
২৮ নভেম্বর শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সুরেশনগর পয়েন্ট, ব্লক এর রোপা আমন ধান বীজ উৎপাদনকারী দলের প্রদর্শনী মাঠে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত বীজ উৎপাদন ব্লক (এসএমই প্রদর্শনী) এর ” নমুনা শস্য কর্তন এবং মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন
অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিসার ( ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো: নয়ন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ ডিএই এর উপপরিচালক কৃষিবিদ মো: ফরিদুল হাসান। উপপরিচালক, ডিএই,সুনামগঞ্জ। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, জন প্রতিনিধি, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media