সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।। নবীগঞ্জে কাউন্সিলর পদপ্রার্থী এটিএম রুবেলে উদ্যোগে ট্রান্সমিটার উদ্বোধন করা হয়েছে।গতকাল রবিবার সকালে অভয় নগর আবাসিক এলাকায় উদ্বোধন করা হয়।
ট্রান্সমিটার উদ্বোধন করেন,কাউন্সিলর পদপ্রার্থী এটি এম রুবেল।এ সময় উপস্থিত ছিলেন,বায়তুল আমান জামে মসজিদের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী,সহ-সভাপতি মাওলানা বশীর আহমেদ ,আব্দুল হক চৌধুরী,সাধারন সম্পাদক বজলু মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক মুদতাহিদ উদ্দিন, সাবেক উপদেষ্টা বাবুল মিয়া,ক্যাশিয়ার মুরাদ আহমেদ,সদস্য শামীম আহমেদ,আলামিন মিয়া,কাজল মিয়া,হাসান আহমেদ,মোঃ আকলিছুর রহমান,মোনাইম আহমেদ,আশিক মিয়া,আজিম উদ্দিন মুন্না প্রমুখ।
নবীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক
সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গোপলার এলাকার মোশকিল হাসান মাজার থেকে মোঃ আব্দুল অজুদ (৫৫) নামের এক ব্যক্তিকে ১৫০ পিস ইয়াবসহ গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ । গতকাল রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়-নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের মৃত শাহ রমজান আলীর পুত্র আব্দুল অজুদ (৫৫)কে ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফারির এস আই মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় ।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, ইয়াবা ব্যবসায়ি আব্দুল অজুদকে হবিগঞ্জ কোটে পেরন করা হয়েছে।