নবীগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযান চালিয়ে ওয়ারেন্ডভূক্ত ৬ আসামী গ্রেফতার
- প্রকাশের সয়ম :
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
-
১৫৫
বার দেখা হয়েছে

সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।। নবীগঞ্জ থানা পুলিশের রাতভর সাড়াশি অভিযানে ওয়ারেন্ডভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানা সুত্রে জানা যায়,
গতকাল ৮ ডিসেম্বর (মঙ্গলবার) নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এস আই আবু হানিফ, এএসআই রুবেল, এএসআই আক্তারুজ্জামানসহ থানা পুলিশের কয়েকটি টিম পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো উপজেলার মুড়াউড়া গ্রামের শেখ আব্দুল কুদ্দুসের ছেলে শেখ আবুল হোসেন, কামারগাও গ্রামের তালেব আলীর ছেলে মোঃ মন্নান মিয়া, সাদল্লাপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ময়নুল মিয়া, একই গ্রামের মৃত রফিজ উল্লাহর ছেলে রকিব উল্লা ও লেছু মিয়ার ছেলে বাছিত মিয়া এবং সদরঘাট এলাকার মৃত সুলেমান মিয়ার ছেলে জুবায়ের মিয়া (২১)।
গ্রেফতারকৃতদেরকে বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার ও গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই (সাব ইন্সপেক্টর) সমীরণ দাশ ও নবীগঞ্জ থানার দায়িত্বরত অফিসার এএসআই মাছুম। তিনি বলেন, নবীগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অপরাধী যেই হোক তার পরিচয় সে অপরাধী। প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আসতে হবে সেই লক্ষেই নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ অপরাধীদেরকে গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রেখেছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media