সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।।নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মোবাইল চুরি মামলার ১ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে শুক্রবার রাতে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো,জি আর মামলার আসামী আমড়াখাই গ্রামের আমজাদ আলীর পুত্র দিলাল মিয়া,কে গ্রেফতার করেছেন নবীগঞ্জ থানা পুলিশ । গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান।
আমাদেরবাংলাদেশ.কম/রাফি