তাহিরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
- প্রকাশের সয়ম :
শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
-
১৪৮
বার দেখা হয়েছে

প্রতিনিধি সুনামগঞ্জ।।সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস/২০২০ পালিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় উপজেলার বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণারে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রোগ্রামার মো. অফিজার রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ,উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য আপা প্রকল্পের ম্যানজার সাবিনা ইয়াসমিন,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ।সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media