তাহিরপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ উদ্ভোধন
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
-
১৮৭
বার দেখা হয়েছে

প্রতিনিধি সুনামগঞ্জ।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২০২০-২০২১ অর্থ বছরের ফসল রক্ষা বাঁধ কাবিটা কাজের শুভ উদ্ভোধন করেছেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
মঙ্গলবার বিকেলে উপজেলার শনির হাওর উপ-প্রকল্পের ৭ নম্বর প্রকল্পের কাজ শুভ উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান,উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি,হারুনুর রশীদ,মোনায়েম শরীফ ,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমূখ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media