লোহাগাড়া(চট্টগ্রাম)সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মগদিঘীর পাড়স্থ দেরাজ মিয়ার মালিকানাধীন এবিএম ইটভাটায় সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ৩টার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এসময় ইটভাটায় ৪০মণ অবৈধ জ্বালানী কাঠ জব্দ করে এবং ইটভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
এ
সময় সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নীল‚ফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী ও বড়হাতিয়া বন কর্মকর্তা আসাদুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র মতে, ইটভাটায় জ্বালানী কাঠের ব্যবহার নিষিদ্ধ। সরকারী নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা করার অপরাধে বড়হাতিয়ায় এবিএম ব্রিকসের মালিককে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।