আমাদেরবাংলাদেশ ডেস্ক।। খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র মাটিরাঙ্গা উপজেলার রিসাং ঝর্ণার পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের রুইখই চৌধুরী পাড়ার প্রিতম দেবনাথ (২৩) এবং লক্ষীপুরের বাসিন্দা তপু চন্দ্র দাশ (২৪)। তপু চন্দ্র দাশ খাগড়াছড়িতে তার খালাত ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলো।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঘটনা ঘটলেও রিছাং ঝর্ণার উপরের কূপে ঘটায় সংবাদ দেরিতে পৌঁছে। পুলিশ খবর পেয়ে শেষ বিকেলে মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে এখনো লাশগুলো মাটিরাঙ্গা থানায় এসে পৌঁছেনি।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঝর্ণায় ঘুরতে আসে। তারা পাহাড় বেয়ে ঝর্ণার উপরের অংশে উঠে। এসময় পা পিছলে দুজন কুপে পড়ে যায়। সাঁতার না জানায় কেউ উঠতে পারেনি।