শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান তাহিরপুরের করুনা সিন্ধু
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
-
১০৫
বার দেখা হয়েছে

কামাল হোসেন,সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য জেলায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব করুনা সিন্ধু চৌধুরী (বাবুল)।
আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জনসেবায় বিশেষ শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মধ্যে আরও সম্মাননা প্রদান করেন
জেলায় ইউএনও অব দি ইয়ার-২০২০ হলেন শাল্লা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: আল-মুক্তাদির হোসেন, জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেন জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব হলেন শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদের সচিব জগন্নাথ বনিক, কোভিড-১৯ মোকাবেলায় এবং জনসেবায় চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্টাফ অব দি ইয়ার-২০২০ হলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: রেজওয়ানুল হক রাজাকে।
Please Share This Post in Your Social Media