মানুষ হওয়ার জন্য মানুষের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত: এসপি মিজান
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
-
১৩৫
বার দেখা হয়েছে

কামাল হোসেন সুনামগঞ্জ।। প্রত্যেক মানুষের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মানুষ হওয়ার জন্য । নিজের সন্তান কে বুঝাতে হবে তোমার পরিচয়ই তোমার। নিজের পরিচয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। দরিদ্র হয়ে জন্মানো অপরাধ নয়,নিজের চেষ্টার ফলে পরিশ্রম করে জীবন গড়তে হবে ।
অপরিকল্পিত জীবন বড়ই কষ্টের, জীবন কে পরিকল্পিত ভাবে সাজাতে হবে।
বৃহস্পতিবার সন্ধা ৬ টায় সুনামগঞ্জ শহরের মোক্তার পাড়াস্থ জাতীয় মহিলা সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার নব গঠিত কমিটির চেয়ারম্যান হুসনা হুদা এবং সদস্য বৃন্দের সম্বর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির এসব কথা বলেন, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম ।
জেলা মহিলা সংস্থার নবাগত চেয়ারম্যান হুসনা হুদার সভাপতিত্বে ও সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনাম কণ্ঠ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক,নবাগত সদস্য সৈয়দা ফারহানা ইমা,রওশন সিদ্দিকা ,সালমা আক্তার, রিমিনা আক্তার, জাতীয় মহিলা সংস্থা সুনামগঞ্জ শাখার কো অরডিনেটর সামছুল হক।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media