বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ হত্যা মামলার আসামী ওয়ালিউল্লাহ (৩৩) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামি নাটোরের বড়াই গ্রামের কাশেম মোল্যার ছেলে।
তবে এবিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান পাঠান কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে তিনি জানান,ভারতে যাওয়ার জন্য ওয়ালিউল্লাহ নামে এক পাসপোর্ট যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট এর আনুষ্ঠানিকতার জন্য পাসপোর্ট জমা দেন।
এসময় তার তথ্য যাচাই বাছাই করে দেখা যায় তিনি একজন হত্যা মামলার আসামি। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ বিষায় বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে তিনি জানান, গ্রেফতারকৃত আসামি ওয়ালিউল্লাহ বেনাপোল পোর্ট থানার হেফাজতে রয়েছে। তবে তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তার নামে বড়াই থানায় একটি হত্যা মামলা রয়েছে।