নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(এএসপি) থেকে পুলিশ সুপার(এসপি) (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন নাইমুল হক।
গত বৃহস্পতিবার দুপুরে নাইমুল হকসহ নয়জনকে পদোন্নতি দেওয়া হয়। এর আগে নাইমুল হক বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এএসপি থাকাকালীন পুলিশে নানান উন্নয়নমূলক কর্মাকন্ডের জন্য তাকে এ পদোন্নতি দেওয়া হয়।
জনাব নাইমুল হকের পিতৃভূমি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় । তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন । এর আগে তিনি বিসিএস শিক্ষা ক্যাডার এ পটিয়া সরকারি কলেজে অর্থনীতি বিভাগের একজন প্রভাষক ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতি তে মাস্টার্স করেন তিনি।
চাকরিজীবনে তিনি় প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এস এস এফ) কর্মরত ছিলেন। অর্জন করেছেন ইংল্যান্ড, ইতালি, থাইল্যান্ড ও ইন্ডিয়ায় বিশেষ প্রশিক্ষণ। যুক্ত ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে। সেসময় বিশেষ পদকে ভূষিত হন তিনি। বরিশাল,খুলনা, যশোর, সিলেট, ঠাকুরগাঁও, বান্দরবন এবং ঢাকা জেলায় তিনি এর আগে কর্মরত ছিলেন।
ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের বাবা। তিনি একজন মিডিয়া বান্ধব ও সংস্কৃতিমনা পুলিশ অফিসার। পুলিশ বাহিনীর বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে তিনি বিভিন্ন নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।