উন্নয়ন ও মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী দেলওয়ার হোসেন
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
-
১৪৫
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। আসন্ন আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভার নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক, ব্যবসায়ী ও ক্রীড়াব্যক্তিত্ব মোঃ দেলওয়ার হোসেন পাঞ্জাবি প্রতীকে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন। সাধারণ জনগণের কাছে সেবা পৌঁছে দিতে ও আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণ করে সার্বিক উন্নয়ন ও মডেল ওয়ার্ড গড়তে চান । পাশাপাশি ওয়ার্ডে পানি, গ্যাস, মশক নিধন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত ,বয়স্ক ভাতা,বিধবা,প্রতিবন্ধীভাতা প্রদানসহ নানা কল্যান মুখী উদ্যোগ গ্রহণ করবেন তিনি।
ইতিমধ্যে দিনভর ও রাতের একটা অংশজুড়ে সকল ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন, পাচ্ছেন ব্যাপক সাড়া। যারা ভোটার নয় তারাও আন্তরিকতা থেকে বাদ পড়ছেন না।দোয়া-আশির্বাদ ও সমর্থন চেয়ে পাঞ্জাবি প্রতীকে ব্যাপক ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন। কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দেলওয়ার হোসেন আরো জানান, ৫নং ওয়ার্ডটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা হলেও এখানের স্থানীয় জনগণ অনেক ক্ষেত্রে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ও অবহেলিত। এলাকায় প্রচুর বহিরাগত লোক এসে চাকরি ও ব্যাবসা করেন। তাদের নিরাপত্তা এবং স্থানীয় জনগণের স্বার্থ সুরক্ষিত রাখতে আমি বদ্ধ পরিকর।
গরীব দুঃস্থ ও অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। তাদের জনদুর্ভোগ-দুর্দশা আমাকে ভাবিয়ে তুলেছে। আমি চাই এই এলাকা আমার আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে। এজন্য ৫নং ওয়ার্ডের সকলের কাছে দোয়া -আশির্বাদ ও সমর্থন চাই ।
Please Share This Post in Your Social Media