আমাদেরবাংলাদেশ ডেক্স : দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানিয়েছে সেনাবাহিনী। সাভারে এক অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ মঙ্গলবার সকালে সাভার মিলিটারি ফার্মে ১টি অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান একথা বলেন। সাংবাদিকদের সাথে আলাপকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আরও বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা যদি কেউ ক্লাবের নামে ক্যাসিনো চালায় তাহলে ব্যবস্থা নিতে নোটিশ দেয়া হয়েছে। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করার জন্য ।
তদন্তে অপরাধী প্রমাণিত হলে আমাদের যা করনীয় আমরা তাই করবো। তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দেশে নানা বিষয়ে ক্রাইমের সংখ্যা কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। এসময় তিনি দেশে একটি পাউডার দুধের ফ্যাক্টরি করা হবে বলে সাংবাদিকদের জানান। তিনি জানান, পাউডার দুধের ফ্যাক্টরী করার
বিষয়টি ইতোমধ্যে প্রধান মন্ত্রীর সাথে আলাপ হয়েছে। তিনি নীতিগতভাবে অনুমোদন করেছেন। দেশের বিভিন্ন জায়গায় গরুর মাংস ও দুধ বিক্রয়ের পদক্ষেপ নেয়া হবে। যা দেশের সাধারণ মানুষের অনেক কাজে লাগবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ সামছুল হক, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেনসহ প্রমুখ