মৌলভীবাজার পৌর নির্বাচন: আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে প্রার্থীদের মতবিনিময়
- প্রকাশের সয়ম :
রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
-
১৪৩
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের পৌরসভার আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাধারণ নির্বাচনে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, নির্বাচনে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ ও অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Please Share This Post in Your Social Media