নিজস্ব প্রতিবেদক।। সরকারের আশ্বাসে সারা দেশে নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা । জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান।
প্রসঙ্গত, সোমবার দুপুর ২টা থেকে ঢাকা-বরিশালসহ দেশের সব দূরপাল্লার রুটে নৌযান ধর্মঘট শুরু করেছেন নৌযান শ্রমিকরা।
ঢাকার মেরিন আদালতে যাত্রীবাহী নৌযানের দুই জন মাস্টারের (চালক) জামিন বাতিলের প্রতিবাদে সোমবার (২৫ জানুয়ারি) থেকে ধর্মঘটের ডাক দেন শ্রমিক নেতারা। ওই দুই শ্রমিকের মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার কথা জানান তারা।