নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় ভুয়া শিক্ষাসনদ বিক্রি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৪)। এসময় জব্দ করা হয়েছে ভুয়া শিক্ষাসনদ ও সনদ তৈরির সরঞ্জাম।
মঙ্গলবার ( ২রা ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ।
এর আগে গতকাল (১ লা ফেব্রুয়ারী) রাতে আশুলিয়ার ডিইপিজেড এলাকার গণকবাড়ীয়ার মৌসুম ফোন এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার রবিউল আলম (৪২) ও দিনাজপুরের বেল্লাল হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালিয়ে ভুয়া শিক্ষাসনদ বিক্রির দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে তৈরিকৃত ভুয়া শিক্ষাসনদ। শিক্ষাসনদ তৈরিতে ব্যবহুত সরঞ্জাম ও নগদ অর্থও উদ্ধার করা হয়।
র্যাব-৪ অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন বলে তিনি জানান।
আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম