আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ঐতিহ্যবাহী শিল্প পরিবার সিকদার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মারা গেছেন।
বুধবার দুপুরে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। জয়নুক হক সিকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্বাধীনতা উত্তর বাংলাদেশের উজ্জ্বলতম শিল্প উদ্যোক্তা জয়নুল হক সিকদার ১৯৩০ সালের ১২ আগস্ট তৎকালীন আসামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পর্যটন, অর্থনীতি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।