আমাদেরবাংলাদেশ ডেস্ক।।যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। শুক্রবার রাতে তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আইএসপিআর।
যুক্তরাষ্ট্রে ১৫ দিনের সফরে দেশটির সেনাপ্রধান জেনারেল ম্যাককনভিলসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।জেনারেল আজিজ মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করে তাদের প্রশিক্ষণ সুবিধা প্রত্যক্ষ করেন। এসব বৈঠকে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কসহ নানা বিষয় উঠে আসে।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিও বৈঠকে তোলেন জেনারেল আজিজ।