মৌলভীবাজার ( সিলেট ) সংবাদদাতা।।মৌলভীবাজারে ৪০ বোতল বিদেশী মদসহ মো. শাহিন আলম (৩৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ’র পরিচালনায় সঙ্গীয় অফিসার এএসআই মুকুন্দ দেববর্মা, এসআই কাজী আরিফ আহমেদ ,এসআই মোহাম্মদ মাসুক মিয়া, চন্দ্র শেখর মুখাখার্জী , মোকারাবি আহমেদ, আবুল বাছেদ রাফি, সুমন চন্দ্র পাল সকলেই জেলা গোয়েন্দা শাখা মৌলভীবাজার এসআই জিতেন্দ্র বৈষ্ণব, বাপ্পন বিশ্বাস, মাদক বিরোধী সেল, মৌলভীবাজারসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮:৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ধলাইরপার সাকিন থেকে ০১ জন আসামী ধৃত করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, কমলগঞ্জ উপজেলার ধলাইরপার গ্রামের সাজিদ মিয়ার ছেলে মোঃ শাহিন আলম।জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, চল্লিশ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়েছে।যার বাজার মূল্য এক লক্ষ আট হাজার টাকা।মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।