নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় সময়ের দৈনিক আমাদের কন্ঠের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১লা মার্চ) সকালে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে মুহাম্মদ সাইফুল ইসলাম আমাদের কন্ঠের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, সারাদেশে জাতীয়, আন্তর্জাতিক ও সব খবরে এগিয়ে থাকবে আমাদের কন্ঠ। দেশের সমৃদ্ধি ও উন্নয়নের সাথী হবে দেশের জনপ্রিয় এ সংবাদপত্র। পৌছে যাবে দেশের প্রতিটি স্থানে।
তিনি এসময় আরও জানান, আগামী মাসের মধ্যে আশুলিয়া পৌরসভায় রুপান্তরিত হবে। উন্নয়নের সুফল পেতে সবাইকে নৌকায় ভরসা রাখার আহবান জানান তিনি।
এসময় সভাপতিত্ব করেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হাজ্বী মাসুদ রানা, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এবি এম জাহাঙ্গীর আলম স্বপনসহ আশুলিয়া কর্মরত বিভিন্ন প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা
এছাড়া আরও উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মেহাদী হাসান মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মানিক কার্য-নির্বাহী সদস্য জাহিদ হাসান (শাকিল),সহ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে আমাদের কন্ঠের সমৃদ্ধি কামনা করেন ও মিলাদ মাহফিল এবং কেক কেটে বর্ষপূতি উৎযাপন করা হয়।