সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- প্রকাশের সয়ম :
বুধবার, ৩ মার্চ, ২০২১
-
১৪৬
বার দেখা হয়েছে

কামাল হোসেন, সুনামগঞ্জ।। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার সড়ক ও জনপথ বিভাগের জায়গায় দখল করে বিভিন্ন বাজারে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ।
বুধবার (৩ মার্চ) দুপুর থেকে এসব অবৈধ স্থাপনা অভিযানে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্ট, পলাশ বাজার এবং কারেন্টের বাজারে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন সড়ক বিভাগের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল লতিফ খান। এসময় সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার আব্দুর জহুর সেতু থেকে চালবন পয়েন্ট, পলাশ বাজার এবং কারেন্টের বাজারের সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অসংখ্য স্থাপনা গড়ে উঠে। কর্তৃপক্ষ প্রতিবছর এসব স্থাপনা উচ্ছেদ করে দেওয়ার পর আবারও গড়ে উঠে স্থাপনা। সম্প্রতি এসব স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য ১৫ ফেব্রুয়ারি নোটিশ দেওয়া হয়। কিন্তু অবৈধ দখলকারীরা কর্ণপাত করেননি।
বুধবার দুপুর থেকে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় অসংখ্য সেমিপাকা ও টিনসেডের অবৈধ স্থাপনা।
Please Share This Post in Your Social Media