
মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় মোঃ সোহেল ব্যাপারী (২৩) ও আলী হোসেন (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর নির্দেশনায় সঙ্গীয় অফিসার এস আই মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই রকি বড়ুয়া, বাসু কান্তি দাশ, কং/১০২২ আতাউর রহমান, কং/৫৯০ শরীফুল ইসলাম, কং/৭৪৪ রুপক চন্দ্র দাস সকলেই জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজারসহ মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় বুধবার (১০ মার্চ) সকাল ০৭.০৫ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল টু মৌলভীবাজার রোডের ভৈরবগঞ্জ বাজারস্থ শুকরিয়া কেডি রেস্টুরেন্টের সামনে থেকে সন্দেহজনক ১টি কাভার্ডভ্যান গতিরোধ করা হয়। কাভার্ডভ্যান তল্লাশী করে ১৬৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন, যার বাজার মূল্য ৫ লক্ষ ২ হাজার ৫শত টাকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ১. মোঃ সোহেল ব্যাপারী (২৩) পিতা- নচ্চু ব্যাপারী, মাতা- নাজমা বেগম, সাং- চরলক্ষী (ব্যাপারী বাড়ি), থানা- কালকিনি, জেলা – মাদারীপুর, বর্তমান সাং- শহীদ নগর বউবাজার( নোয়াখালী বাড়ি), থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা, ২. আলী হোসেন (৪৫), পিতা- শুকুর সরদার, মাতা- হাজু বিবি, সাং- দাতপুর (উত্তর ভাসানচর), থানা ও জেলা- শরীয়তপুর, বর্তমান সাং- ইসলামবাগ (বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- চকবাজার, ডিএমপি,ঢাকা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে।