মৌলভীবাজারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৭ মার্চ, ২০২১
-
১৩৭
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শহরের পশ্চিমবাজার মোড়ে জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কেক কাটা ও খাদ্য বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media