যশোর সংবাদদাতা।। যশোর পৌরসভার সাধারণ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মারুফুল ইসলাম মারুফ। দুপুরে প্রেসক্লাব যশোরে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
আগামী ৩১শে মার্চ যশোর পৌরসভার নির্বাচনে তিনি দলের মনোনয়ন নিয়ে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো সুষ্টু নির্বাচন সম্ভব নয়। যা দেশে চলমান পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। একারণে বিএনপি এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবেনা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোযার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।