ঢাকা।। দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। গত ২০ ডিসেম্বর ৩৮ জন ও গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) ৩৪ জনের মৃত্যুর পর গত ৯৫ দিনের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণও শনাক্ত হয়েছে আগের দিনের চেয়ে ১৫০টি বেশি। আগের দিন ৩ হাজার ৫৮৭ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও এদিন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৩৭ জনের শরীরে। এ নিয়ে গত চার দিন টানা সাড়ে তিন হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হলো।
শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।