লোহাগাড়া(চট্টগ্রাম)সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর ইউনিয়নের সর্দ্দারনী পাড়া এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে আজহার উদ্দিন (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্টে মোহাম্মদ ফিরোজ (১৮) নামে অপর এক শ্রমিক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
আজ (২০ এপ্রিল) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এদূর্ঘটনা ঘটেছে জানাযায় । বিদ্যুৎ ষ্পৃষ্টে হতাহতরা দোহাজারী ঘুনধুম রেল লাইনে কর্মরত শ্রমিক। নিহত শ্রমিক আজহার উদ্দিন জামালপুর ও আহত মোহাম্মদ ফিরোজ গোপালপুরের বাসিন্দা বলে জানা গেছে।
জানাযায়, শ্রমিকেরা নিয়মিত ভাবে রেল লাইনে স্থানীয় ডলুখালের উপর নির্মাণাধীন সেতুতে কাজ করছিল। অসাবধনতা বশতঃ বিদ্যুৎ ষ্পৃষ্টে আহত হয়। পরে অশংকা জনক অবস্থায় আজাহার উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারায় ও মোহাম্মদ ফিরোজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।