বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টের মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি মোটরভ্যানে অভিযান চালিয়ে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ফেনসিডিলের সিজার মূল্য এক লক্ষ তিন হাজার ছয়শত টাকা।