কামাল হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দেখার হাওরে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। কৃষক বাচাঁও দেশ বাচাঁও এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী।
২৪ এপ্রিল শনিবার সকালে সুনামগঞ্জ জেলা কৃষকলীগের আয়োজনে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের কৃষকের ধান কর্তন উৎসব কার্যক্রমে সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছাঃ শামিমা আক্তার খানম ও বাংলাদেশ কৃষক লীগ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য জনাব উম্মে কুলসুম স্মৃতি সহ বাংলাদেশ কৃষক লীগ এর কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।
এ সময় সুনামগঞ্জ জেলা ও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দদের নিয়ে দেখার হাওরে কৃষক হাফিজুর রহমানের ধান কেটে দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মিলন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল সহ সুনামগঞ্জ জেলা ও উপজেলার কৃষক লীগের প্রায় ২ শতাধিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ -সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও হাওরকন্যা এড.শামীমা শাহরিয়ার বলেছেন,
মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি হাওরপাড়ের মানুষজনের উপর আছে বলেই তিনি কৃষকলীগ নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়ে রেখেছেঁন কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেয়ার জন্য।
সেই নির্দেশে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা কমিটির সদস্যদের নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের পাকা ধান কেটে দেয়ার অংশ হিসেবে নিজের এলাকা হাওরের জেলা সুনামগঞ্জের কৃষকদের পাশে দাড়িয়েছি।
তিনি বলেন ৩০ এপ্রিলের মধ্যে কৃষকরা তাদের কষ্টার্জিত সোনালী ফসল কেটে,মাড়াই ও শুকিয়ে ঘরে তুলতে পারবেন এজন্য কৃষকলীগের প্রতিটি নেতাকর্মীরা কৃষকদের পাশে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম