হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
- প্রকাশের সয়ম :
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
-
১৭১
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আপন ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। সেই সাথে আহত হয়েছে আরও ৩ জন। বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের সহোদর ফজলু ও ফখরুল ইসলাম এবং আহতরা হলেন, স্থানীয় শাবনুর, হাবিব ও লাদেন।
এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে দিরাই উপজেলার মধুরাপুর গ্রামে হাওরে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধুরাপুর হাওরে প্রতিদিনের মতো সকালে নিজ জমির পাকা ধান কাটছিলো এখানকার স্থানীয় কৃষকরা। হঠাৎ করেই ঝড় শুরু হয়ে বজ্রপাত ঘটলে ফজলু ও ফখরুলের উপর পড়ে ঘটনার স্থলেই তাদের মৃত্যু হয়। আরও তিনজন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।
Please Share This Post in Your Social Media