সাভার: আশুলিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৪)। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া পাচঁটি অটোরিকশা ও নগদ অর্থ।
আজ (২৮ এপ্রিল) বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বুধবার সকালে আশুলিয়ার কুন্ডলবাগ ওে কাশিমপুরের বাগবাড়ী মিছারবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার মোঃ নান্নু সরদার (৪৩), জয়পুরহাটের মোঃ বাবু আকন্দ (৩০),ময়মনসিংহের মোঃ রফিক (৩৪), দিনাজপুরের মোঃ আলম (৩০),গোপালগঞ্জের মোঃ শাহবুল শিকদার (৪৫),ঢাকার মোঃ সুমন (২৮) ও মুন্সিগঞ্জের বাসিন্দা মোঃ আজাদ (৩৭)।
র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর পাশ্ববর্তী মানিকগঞ্জ, গাজীপুর ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিক্সা/সিএনজি/প্রাইভেটকার ছিনতাই করত। বুধবার আশুলিয়ার কুন্ডলবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাশিমপুরে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, ব্লেড,দড়ি উদ্ধার করা হয়। এসময় ডাকাতির ৫ টি অটোরিক্স ,মোবাইল ও নগদ অর্থও উদ্ধার করা হয়।
র্যাব-৪ লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।