মৌলভীবাজার সংবাদদাতা।। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্র ঘোষিত মাহে রামাদান উপলক্ষে দেশব্যাপী গরীব-দুঃখী, অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার জেলা ও শহর তালামীয কর্তৃক ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মে) বিকাল ৪ ঘটিকায় শহরের কুসুমবাগ পয়েন্ট,দরগা গেইট, পৌরসভা গেইট,বেরীরপার পয়েন্ট, প্রেসক্লাব মোড় সহ বিভিন্ন স্থানে হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের আহ্বায়ক এম.এ জলিল।
এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের আহবায়ক কমিটির সদস্য কাওছার আহমদ, সামাউন কবির, মুস্তাকুর রহমান সাদিক,শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ,সদর তালামীয সভাপতি মুজিবুর রহমান আজহার, শহর তালামীয সহ সভাপতি আফসার ইবনে রহিম, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা তালামীযের সাবেক সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ, শহর তালামীযের সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মোস্তফা কলেজ তালামীযের সহ সভাপতি সুমেল আহমদ, শহর তালামীযের দায়িত্বশীল নাঈম আলী কামরান,আবুল কাশেম, সদস্য হাসিন মাহতাব প্রমুখ।