
কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি।।সুনামগঞ্জে তাহিরপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে
রাতের আঁধারে অবৈধভাবে জাদুকাটা নদী থেকে বালু ও পাথর উত্তোলন করে নৌকা ও ট্রাক যোগে নিয়ে যাওয়ার সময় বিজিবির অভিযানে বালু ও পাথর বোঝাই নৌকা ও টরাকসহ ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকার মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানাযায়, ৬ এপ্রিল বৃহস্পতিবার রাত দেড়টার সময় স্থানীয় একটি বালু-পাথর খেকো সিন্ডিকেট চক্র প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনের ন্যায় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাও নামক এলাকায় জাদুকাটা নদীর তীর কেটে বালু-পাথর উত্তোলন করে নৌকা ও ট্রাকে লোড় করে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে লাউরগড় সীমান্ত ফাঁড়ির একটি টহল দল অভিযান
চালিয়ে সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর এলাকার ২ কি: মি: দক্ষিণে উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের রাজারগাও নামক স্থান থেকে ২৫০ ঘনফুট পাথর, ২টি টাটা ট্রাক, ২০০ ঘনফুট সিলেকশন বালু এবং ৩টি স্টীল বডি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক তসলিম এহসান, পিএসসি বলেন, আটককৃত পাথর, বালু, ট্রাক ও স্টীল বডি নৌকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার
কার্যক্রম প্রক্রিয়া চলছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম