আজিজুল ইসলাম।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুলাউড়া উপজেলাবাসী সহ দেশ-বিদেশের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাজার অনলাইন প্রবাসী গ্রুপের সভাপতি তরিকুজ্জামান তরিক ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, পবিত্র মাহে রামাদ্বানুল মোবারকের পর খুশির বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে সমাগত। সমাজের সকল ভেদাভেদ দূর করে নির্মল আনন্দ দিতে। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।মুসলিম উম্মাহর প্রতিটি সদস্য যেদিন ঈদের আনন্দ উপভোগ করতে পারবে সেদিনের ঈদ হবে আমাদের জীবনের প্রকৃত ঈদ।
আরো বলেন, করোনা পরিস্থিতিতে এই বছরের ঈদ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন হবে। তাই সকলকে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদের মাঠে আসার উদাত্ত আহ্বান রইলো।রামাদ্বানের প্রকৃত শিক্ষাকে যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করি। অসহায় ও দুস্থ মানুষের পাশে সকলে সাধ্যানুযায়ী পাশে দাঁড়ায়।রাব্বে কারীম যেন আমাদেরকে মহামারি থেকে হেফাজত করেন। সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।”ঈদ মোবারক”।