আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজিকালে আটক ১
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৫ মে, ২০২১
-
১১০
বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় হাইওয়ে পুলিশের নাম ভাঙিয়ে পরিবহনে চাঁদা আদায়ের অভিযোগে ইলিয়াস শেখ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মে) সকালে আশুলিয়ার ডেইরি ফার্মের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইলিয়াসের গ্রামের বাড়ি ফরিদপুরের চরবিঞ্জুপুর গ্রাম। তার পিতার নাম শেখ বেল্লাল। তিনি সাভারের আমিনবাজার ট্রাকস্ট্যান্ডে বসবাস করতেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আশুলিয়ার ডেইরি ফার্ম গেইট এলাকায় হাইওয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছিলো। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। আটককালে তার কাছে থেকে দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, আটক ইলিয়াস শেখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media